সংবাদ সারাদেশসারাদেশ

বাবা তারাবি নামাজে গেলে-ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণ

পটুয়াখালী প্রতিনিধিঃ

স্বামী পরিত্যক্তা ১ নারীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় রিয়াজ নামে ১ যুবককে পুলিশ গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে অভিযুক্তকে বালিয়াতলী ইউপির নলবুনিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের আগে ঐ দিন সন্ধ্যায় ওই নারী রিয়াজের নামে কলাপাড়া থানায় ১টি ধর্ষণ মামলা দায়ের করে।

জানা গেছে, রিয়াজ সহ বেশ কিছু শ্রমিক লেমুপাড়া গ্রামে তরমুজ ক্ষেতে দিন মজুরের কাজ করতো, আর ভুক্তভোগী তাদের রাঁধুনী হিসেবে কাজ করতো। গত সোমবার রাতে ঐ নারীর বাবা তারাবি নামাজ পড়তে গেলে সুযোগ বুঝে রিয়াজ ওই নারীর ঘরে প্রবেশ করেন। এবং তাকে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রিয়াজ পালিয়ে যান। পরে ওই নারী লোকলজ্জার ভয়ে সবার অগোচরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। তবে স্থানীয়রা টের পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে ভর্তি করে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ধর্ষণের অভিযোগে রিয়াজকে গ্রেফতার করা হয়েছে, এবং তাকে আজই আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button