বাগমারায় নৌকা ঠেকাতে এনামুল বাহীনির কান্ড
সোহাগ আলীঃ
রাজশাহী (৪) বাগমারা আসনের স্বতন্ত্র প্রার্থী এমপি এনামুল হকের নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ এনে রাস্তা অবরোধ করেছেন এনামুল সমর্থকরা।
শনিবার বেলা ১১টায় উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেঁউখালী বাজারে তাহেরপুর শিকদারী রাস্তায় এমন নাটকীয় ঘটনার জন্মদেন ইঞ্জিয়ার এনামুল হকের ভাড়া করা সদস্যরা। এ সময় রাস্তায় যান চলাচল ব্যাপক ভাবে বাধাগ্রস্ত হয়।
পরে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনা স্থলে পৌছালে চুক্তিতে আসা ব্যক্তিরা সটকে পড়ে, ফলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি অস্থিতিশীল রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন ও বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে কঠোর হুশিয়ারি দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন সংবাদ চলমান কে বলেন, অভিযোগ পেলে অবশ্যই পরিবেশ ঘলাটে কারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আসা ব্যক্ত করেন তিনি।
পুলিশ জানায়, অবরোধ কারিরা রাস্তা ছেড়ে চেঁউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভা করার চেষ্টা করেন পরে সেখান থেকে অনত্র চলে যান। ইঞ্জিনিয়ার এনামুল হকের লোকজনের দাবি কাঁচি প্রতিকের প্রার্থী এনামুল হক এমপির ব্যক্তিগত সহকারী সহ ৪ নেতাকর্মীর উপর গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার ও তার ক্যাডার বাহিনী হামলা চালায়। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার ছেঁড়া ও পোস্টার লাগাতে বাধা প্রদান সহ অসংখ্য অফিস ভাংচুর করেছে নৌকা মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের নেতাকর্মীরা। তাদের এমন অভিযোগের বিষয়ে স্থানিয়রা বলেন, মুলত নৌকাকে থামিয়ে রাখতেই এনামুল গ্রুপের এমন কারসাজি।
বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল,সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য আমজাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন শুভকে নামিয়ে নৌকা প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচার করেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার বলেন, অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা প্রতিজ্ঞা বদ্ধ। যারা ভোটের মাঠ উত্তপ্ত করছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাগমারার ভবানী গঞ্জের প্রবীন আওয়ামী লীগের একজন পদধারী ব্যক্তি বলেন, এম পির লোভ সামলাতে না পেরে সংসদ এনামুল হক ভাড়া করা লোক দিয়ে নানা ঘটনার জন্ম দিচ্ছেন।



