সংবাদ সারাদেশ

ফোন চুরির অভিযোগে কিশোরকে বেঁধে নির্যাতন, আসামি গ্রেফতার

সংবাদ চলমান ডেস্কঃ

মুঠোফোন চুরির অভিযোগ তুলে মুন্না পাশি ও জগৎ নুনিয়া নামের দুই কিশোরকে ৮ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের মামলায় প্রধাণ আসামিকে গ্রেফতার করা হয়েছে।এই ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা বাগানে।

এর আগে রাজেশ পাশি বাদি হয়ে নির্যাতনকারী সাহাদতকে প্রধান আসামি করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় আরো কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে আসামি করা হয়।

গত শুক্রবার রাত ১০টায় কমলগঞ্জ থানার পুলিশ পার্শ্ববর্তী চাম্পারায় চা বাগান থেকে সাহাদতকে গ্রেফতার করে।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ২ কিশোর নির্যাতনের মামলা ও প্রধান আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ৩টায় আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button