সংবাদ সারাদেশসারাদেশ

ফরিদপুরের নিহত এক যুবক

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় উল্টোপথে মোটরসাইকেল চালাতে গিয়ে গাড়িচাপায় নিহত হয়েছেন মো. নজরুল ইসলাম নামে এক যুবক। মঙ্গলবার উপজেলার গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল শরীয়তপুরের পালং উপজেলার সুবিধারকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা বলেন, উল্টোপথে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন নজরুল। ভাঙ্গা গোলচত্বর এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলকে চাপা দেয় একটি গাড়ি। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়।

পরে রাতে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button