সংবাদ সারাদেশসারাদেশ

নারায়ণগঞ্জে মোটরসাইকেল উল্টে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে মো. সিমন নামে ২৩ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ বন্দর একে এম নাসিম ওসমান সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিমন পুরাতন সৈয়দপুর এলাকার সালামতের ছেলে। তার মা নিলুফা বেগম গোগনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এএসআই খোকন বলেন , রাত সাড়ে ১১টার দিকে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে একে এম নাসিম ওসমান সেতুতে ঘুরতে যান সিমন।

এ সময় সেতুর মধ্যে মোটরসাইকেলটি ঘোরাতে গিয়ে উল্টে যায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সিমন মারা যান। আহত হন তার বন্ধু। পরে তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button