সংবাদ সারাদেশসারাদেশ
নরসিংদীতে লরি উল্টে নিহত-১
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলায় একটি মালবাহী লরি উল্টে চালক মারা গিয়েছে।
আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব গ্রামে শিবপুর-বেলাব সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লরিচালকের নাম আসাদ মিয়া। তিনি জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামের রাজারটেক এলাকার ওহাব মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার, স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মালবাহী লরিটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই চালক আসাদ মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় তিনি।



