সংবাদ সারাদেশসারাদেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

নরসিংদীর রায়পুরার কমলপুরে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি। আজ সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর নামক স্থানে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সকলেই পুরুষ। ধারণা করা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে এরা কাটা পড়ে মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ।

মেথিকান্দা স্টেশনের মাস্টার আশরাত আলী ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে ৫টি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের মরদেহ উদ্ধার করে। তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) মো.শহিদুল্লা জানান, নিহতদের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button