টেকনাফে বজ্রপাতে দুই জন নিহত
টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে এক কৃষক সহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজম পাড়ার সোনা আলীর ছেলে রহমত উল্লাহ ও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বাইন্না পাড়ার নুরুল ইসলামের ছেলে ধইল্যা। আজ বুধবার বেলা ১১টার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজম পাড়া ও সাগরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।
তিনি বলেন, আজ বুধবার বেলা ১১টার সময় রহমত উল্লাহ নামে এক কৃষক পানের বরজের ক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। সে সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। অপরদিকে, ধইল্যা নামে এক যুবক সাগর পাড়ে কাজ করতে গেলে বজ্রপাতে তিনিও মারা যায়।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির (তদন্ত কেন্দ্র) পরিদর্শক মছিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।




