সংবাদ সারাদেশ

চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা,স্বামী পলাতক

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃত ওই গৃহবধূর নাম রিনা আক্তার(২৬)। শুক্রবার (১২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনির মোবারক আলীর বাসা থেকে এই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

লাশের গলাসহ শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে রিনার স্বামী মো. তাজুল পলাতক রয়েছেন।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পাওয়ার পর শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আমরা বিশ্ব কলোনি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজ-খবর নিয়ে জানতে পারি তার নাম রিনা আকতার। তিনি স্বামীর সঙ্গে কলোনিতে মোবারক আলী নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন। সুরতহালকালে তার গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে রিনার স্বামী তাজুল পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চালানো হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তাজুলকে গ্রেফতার ও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে বলে জানান পুলিশ এই কর্মকর্তা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button