সংবাদ সারাদেশ

গাছের নিচে চাপা পড়ে প্রান গেল শিশু সুরাইয়ার

সংবাদ চলমান ডেস্কঃ

পটুয়াখালীর কলাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে গাছের নিচে চাপা পড়ে সুরাইয়া নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউপির রসুলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত সুরাইয়া পার্শ্ববর্তী আমতলী উপজেলার কাউনিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

পুলিশ জানায়, এক সপ্তাহ আগে নানা বাড়িতে বেড়াতে আসে শিশু সুরাইয়া। দুপুরে ঐ বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় নানা বাড়ির লোকজন একটি গাছ টমটমে তোলার সময় গাছটি ছিটকে ঐ শিশুর গায়ে চাপা পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু সুরাইয়াকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে কলাপাড়া থানার ওসি জসিম জানান, এই শিশু মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button