খেলা করার সময় পুকুরে ডুবে প্রান গেল ২ শিশুর
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে রিয়াদ (৫) ও মাহিম (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার জয়কা ইউনিয়নের নানশ্রী নতুন হাঁটি গ্রামে এ ঘটনা ঘটে। মাহিম ও রিয়াদ নতুন হাঁটি গ্রামের রতন মিয়ার ছেলে।
পুলিশ সুত্র জানায়, বিকেলে রিয়াদ ও মাহিম বাড়ির পাশে খেলা করছিল। কোনো এক সময় পাশের পুকুরের পানিতে নেমে ডুবে যায় তারা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজির করেও পাচ্ছিলেন না। পরে সন্ধ্যার দিকে পুকুরের পানিতে তাদেরকে ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পর ওই এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
এই বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান,পুকুরে ডুবে মারা যাওয়া ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

