খুলনাসংবাদ সারাদেশ
খুলনায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩
খুলনা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে তিন জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, ভ্যানচালক পাইকগাছার চাঁদখালী ইউপির শাহাপাড়ার ইসমাইল গাজী, মোটরসাইকেল আরোহী গড়ইখালীর হারুন গাইনের ছেলে মাহবুব গাইন ও পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবিদুর মাস্টারের ছেলে মো. রিয়াদ।
আজ বুধবার সকাল ১০টার দিকে জেলার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান বলেন, শিববাটি ব্রিজের কাছে মোটরসাইকেল এবং ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ইসমাইল হোসেন এবং মোটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।




