সংবাদ সারাদেশসারাদেশ

কুমিল্লায় ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৪

কুমিল্লায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে চার যাত্রী আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- আবদুর রহিম ও নাহিদ হোসাইন।

মঙ্গলবার সন্ধ্যায় আদর্শ সদর উপজেলার গোমতী সেতুর পাড়ে এ ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, গোমতি নদী পার হওয়ার সময় দুর্বৃত্তরা ট্রেনের জানালায় পাথর নিক্ষেপ করে। এতে দুটি জানালার কাঁচ ভেঙে চার যাত্রী আহত হন। ওই বগিতে কয়েকজন চিকিৎসক ছিলেন। তারাই দ্রুত আহতদের চিকিৎসা দেন।

ওসি নাজিম আরো জানান, রেলওয়ের কন্ট্রোল রুম থেকে বিষয়টি জানানোর পর পুরো এলাকায় রেলওয়ে পুলিশের টহল বাড়ানো হচ্ছে। জড়িতদের খুঁজে বেরে ব্যবস্থা নেয়া হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button