সংবাদ সারাদেশ

সরকারিভাবে করোনাভাইরাস পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত

সংবাদ চলমান ডেস্ক:

করোনাভাইরাস পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নিয়মে হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে ফি লাগবে  ২০০ টাকার স্থলে ১০০ টাকা। নমুনা বাসায় গিয়ে সংগ্রহের ক্ষেত্রে ৫০০ টাকার ফি ৩০০ টাকা দিতে হবে।

বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমন তথ্য দিয়েছেন।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে, সরকার যে ফি নিচ্ছে, তাতে অনেক দরিদ্র লোকজন পরীক্ষা করতে কিছুটা অনীহা বোধ করছেন, আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাও করেছি। তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন।

‘সে অনুয়ায়ী, ২০০ টাকা যে ফি নেয়া হতো, এখন থেকে সেটা কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। যারা সেন্টারে গিয়ে, ল্যাবে গিয়ে পরীক্ষা করাবেন, তাদের এই টাকা দিতে হবে। আর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে যদি পরীক্ষা করা হয়, সেখানে ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা হয়েছে। এখন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।’

কর্মকর্তারা জানিয়েছেন, বিনামূল্যে পরীক্ষা থাকায় অনেক ক্ষেত্রে অপব্যবহার করা হচ্ছে । তবে স্বাস্থ্য বিশ্লেষকরা তখন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, এর ফলে লক্ষণ থাকার পরেও অনেকে টেস্ট করাতে নিরুৎসাহিত হবেন।

তবে বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি আগের মতোই সাড়ে ৩ হাজার টাকা থাকছে। গত কিছুদিন ধরে দেশে করোনাভাইরাসের পরীক্ষার সংখ্যা অনেক কমে গেছে।

স্বাস্থ্য অধিদফতরের ব্রিফ্রিংয়ে লক্ষণ থাকলে পরীক্ষা করানোর জন্য আহ্বানও জানানো হয়েছে।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button