সংবাদ সারাদেশ

অটোচালককে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইলে এক যুবককে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম মো. মোস্তফা কামাল (২৮) । দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করছেন পুলিশ।

শনিবার (২০ মার্চ) সকালে তাড়াইল-করিমগঞ্জ সড়কের তাড়াইল উপজেলার করাতি গ্রামের সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মোস্তফা তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মোস্তফা ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। রাতে কে বা কারা তাকে হত্যা করে লাশ করাতি গ্রামের সড়কের পাশে ফেলে রাখে। হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তিনি জানান। হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button