রাজশাহীরাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

এবার পোশাক দেখেই রিকশাচালকদের চিনবে, রাবি শিক্ষার্থীরা

এখন থেকে পোশাক দেখেই ক্যাম্পাসের রিকশাচালকদের চিনতে পারবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। পোশাকের পেছনে লেখা রয়েছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়’।

আজ রোববার (৭ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে প্রাথমিক ভাবে ৩০ জন রিকশাচালকের মাঝে এ পোশাক বিতরণ করেন প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক। সেই সঙ্গে ক্যাম্পাসের ভাড়াও নির্ধারণ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাসে বিভিন্ন সময় ভাড়া নিয়ে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। এ নিয়ে অনেক আগে থেকেই ক্যাম্পাসে নির্দিষ্ট রিকশাচালক রাখার দাবি জানিয়ে আসছিলেন তারা। যাতে করে চালকদের দেখেই যেন, শিক্ষার্থীরা বুঝতে পারেন তারা বিশ্ববিদ্যালয়ের রিকশা চালক।

যেসব রিকশাচালক বিশ্ববিদ্যালয়ের পোশাক নিয়েছেন তাদের ক্যাম্পাসেই ভাড়া চালাতে হবে। ভাড়া সম্বলিত একটি লিফলেট দেওয়া হয় তাদের।

রিকশাচালক মান্নান মিয়া বলেন, খুবই ভালো লাগছে বিশ্ববিদ্যালয়ের পোশাক পেয়ে। এখন থেকে আমরা ক্যাম্পাসের রিকশা চালক হয়ে গেলাম। বিশ্ববিদ্যালয় পরিবারের এক জন সদস্য হয়ে গেলাম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, শিক্ষার্থী ও চালকদের মাঝে ভাড়া নিয়ে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই সিদ্ধান্ত নিয়েছি। ক্যাম্পাসে ভাড়া নিয়ে অনেক সময় শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হয়। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ভাড়ার একটি তালিকা নির্ধারণ করেছি। লিফলেট আকারে বিভিন্ন জায়গায় তা টানিয়ে দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৩০ জনকে বিশ্ববিদ্যালয় লেখা সম্বলিত পোশাক দিয়েছি। সময় সাপেক্ষ আরো বাড়ানো হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button