রাজশাহীতে ৬ কেজি গাঁজাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ৬ জানুয়ারি রাজশাহী মহানগরীতে ৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামী হলো রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকার মোঃ জিল্লুর রহমানের ছেলে মোঃ বাবু (৩৫) ।
রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে কাজ করছে আরএমপি।
এরই ধারাবাহিকতায় গতকাল ৬ জানুয়ারি দুপুর পৌনে ৩ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আবুল কালাম আজাদ, এসআই মোঃ নুরন্নবী হোসেন ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি চলা কালিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মতিহার থানার কাজলা এলাকায় দুই ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম দুপুর ৩ টায় মতিহার থানার কাজলা এলাকা হতে আসামী বাবুকে আটক করে ও একজন পলিয়ে যায়। এসময় আসামীর কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।





