রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

শাকিলেই আস্থা নগর জামাতের

বিশেষ প্রতিনিধিঃ

দীর্ঘ ১৫ বছর নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারেনি তিনি।উলটো মিথ্যে মামলা ও জীবনের ঝুঁকি নিয়ে রাজশাহী মহানগর জামাত ইসলামকে আরো শক্তিশালী করতে সকল কৌশল অবলম্বন করতেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকিলুর রহমান শাকিল।

সুত্র বলছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের টার্গেট হয়ে পড়েন শাকিলুর রহমান শাকিল। ২০০৯ সালের পরে নানা হয়রানির মধ্যে এক সময় সপুরার ব্যবসা প্রতিষ্ঠানটি ছেড়ে দিতে বাধ্য হন শাকিলুর রহমান। পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি থেকেও বঞ্চিত হন। এর পরে আওয়ামী লীগ আর প্রশাসনের হুমকির মুখে রাজশাহী ছেড়ে জীবন বাঁচাতে আত্নগোপনের মত জীবন বেছেনেন।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে জামাত ইসলামের আদর্শে নিজেকে আরো শক্তিশালী করার পাশাপাশি রাজশাহীর জামাত ইসলামকে সুসংগঠিত করতে আরো মরিয়া হয়ে উঠেন।সকল বাধা উপক্রম করে নিজের অস্তিত্বকে জানান দিয়েছেন। একাধিক সুত্র বলছে ৫ আগস্ট ঘিরে সরকার পতনের আন্দোলন ঘিরে শাকিলুর রহমানের ভূমিকা ছিল অপরিসীম। দলদরদী শাকিলুর রহমানের নির্দেশ পালন করতে সেদিন জামাত শিবিরের নেতা কর্মীদের সাথে সাধারণ মানুষরা জোট বেধেছিল। সরকার পতনের পরে নিজেকে একজন সাধারণ জামাতের কর্মী দাবি করে আবারো রাজশাহী মহানগর জামাত ইসলামকে সর্বোচ্চ সম্মানের স্থানে নিতে তিনি বদ্ধ পরিকর হয়েছেন।

সুত্র বলছে এরই মাঝে শাকিলুর রহমানকে রাজনৈতিক রষাণলে ফেলতে একটি পক্ষ সকল সময় কাজ করছেন। বিভিন্ন দল থেকে ছিটকে পড়া অথবা অর্থের বিনিময়ে দেন দরবার করা ব্যক্তিরা মাথা চাড়া দিয়ে উঠেছেন। যারা জামাত ইসলাম অথবা বিএনপির দুর্দীনে প্রকাশ্যে আসেনি তারাও নানা বিতর্ক সৃস্টির জাল বুনছেন। রাজশাহী নগর জামাতের একাধিক শুভাকাঙ্ক্ষী সংবাদ চলমানকে জানান নগর জামাত ইসলামকে আরো শক্তিশালী করতে শাকিলুর রহমানের কোন বিকল্প নেই।

একজন পরিক্ষিত ব্যবসায়ী অথবা পরিচ্ছন্ন রাজনীতি দুটোর সাথেই শাকিল পরিচিত মুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে শাকিলের মত ব্যক্তিদের প্রয়োজন। তিনি আরো বলেন তাকে আমি ভালোভাবে জানি, তিনি অন্যায়ের সাথে আপোষ করেনা, সে জামাত ইসলামের কর্মী হয়ে যেভাবে জামাত সমর্থকদের আগলে রেখেছেন সেটি সত্যিই ভালো কিছু বয়ে আনে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button