রাজশাহীরাজশাহী সংবাদ

র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার, ০২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ২২ জুন ২০২০ তারিখ ১০.৩০ ঘটিকায় নাটোর জেলার সদর থানাধীন হরিশপুর বাইপাস এলাকায় অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। ড্রাইভার মোঃ স্বপন (৩৫), পিতা-মোঃ কবির হোসেন, সাং-জয়মনিরহাট বড়খাটামারী, থানা-ভুরুঙ্গামারী ২।

হেলপার মোঃ শাহজালাল (২০), পিতা-মোঃ আইয়ুব আলী, সাং-পাটেশ্বরী ড্রাইভারপাড়া, থানা-কুড়িগ্রাম, উভয় জেলা-কুড়িগ্রামদ্বয়কে (ক) ৮১ কেজি গাঁজা (খ) ০২ টি মোবাইল ফোন (গ) ০৩ টি সীমকার্ড (ঘ) ০১ টি মেমোরীকার্ড (ঙ) ০১ টি ট্রাক (চ) ৭১৫০ কেজি ধান (ছ) ০১ টি রুট পারমিট (জ) ০১ টি ট্যাক্স টোকেন (ঝ) ০১ টি ফিটনেস সার্টিফিকেট (ঞ) ০১ টি রেজিট্রেশন সনদ (ট) ০১ টি ইন্সুরেন্স সনদপত্রসহ আটক করা হয়। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button