রামেকে আবারো করোনা উপসর্গে মৃত্যু ৪
নিজস্ব প্রতিবেদকঃ
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে।
তারা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। এদিকে, গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুইটি পিসিআর ল্যাবে৪৬৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার৪০দশমিক ৮২ শতাংশ। অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ১০৪ শয্যা করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৬৩ জন। তার মধ্যে করোনা আক্রন্ত রোগী রয়েছে ৩৬ আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ২২ জন রোগী। আর করোনা এখনও ধরা পড়েনি এমন রোগী ভর্তি রয়েছে ৫ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন ৯ জন রোগী ভর্তি হয়েছে।একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরো ৯ জন রোগী।
এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, করোনা উপসর্গ নিয়ে যে চারজন মারা গেছেন তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে মরাদেহ দাফন করতে বলা হয়েছে। এছাড়াও রাজশাহীর করোনা পরিস্থিতি খুব একটা ভাল না হওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছেন। তা না হলে করোনা শনাক্তের হার আরো বেড়ে যাবে।মৃত্যুর সংখ্যাও বেড়ে যাবে।





