দূর্গাপুররাজশাহীরাজশাহী সংবাদ

রাবির বঙ্গবন্ধু হলে আগুন তান্ডবের মাস্টার মাইন্ড সেই লিটন এখনো ধরা ছোয়ার বাহিরে

মাঝে মধ্যে দেখা যেত  কোটি টাকার কালো গাড়িতে। আবার হাওয়া হয়ে যেত লিটন । সুত্র বলছে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে  রাজশাহীর  দুর্গাপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতির  দায়িত্ব থেকে রাজশাহী জেলা ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বে আসেন নুরুজ্জামান লিটন।

জানাযায়, একজন অধ্যক্ষের সহায়তায় কমল মতি শিক্ষার্থীদের শিবির মুখি করতে সেই  মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বেশ কিছু দিন। ২০১০ সালের পর থেকে লিটনকে মাঝে মধ্যে দেখা গেলেও তার অবস্থান নিশ্চিত করতে পারেনি প্রশাসন। তবে ২০২০ সালের পরে আর কোন ভাবেই তার দেখা মিলেনি প্রকাশ্যে। সুত্র বলছে মুখে মাক্স সহ মাঝে মধ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগার এলাকায় দেখা যেত লিটনকে। লিটনের সাথে দেখা যেত রাজশাহী অঞ্চলের  ছাত্র শিবিরের চিহ্নিত নেতা কর্মীদের।

সুত্র বলছে, আত্নগোপনে  থেকেও  রাবি সহ  রাজশাহী অঞ্চলের মামলা হামলার শিকার হওয়া শিবির কর্মীদের লিটনের দুর্গাপুরের বাড়িতে স্থান করে দিতেন  লিটন। সম্প্রতি সময়ে ঘটে যাওয়া দেশে নাশকতার এক অংশের প্রধান হয়ে নির্দেশনা দেওয়ার তথ্য এসেছে গণমাধ্যম কর্মীদের হাতে। ছাত্র শিবিরের সুত্র ধরে গভীর অনু সন্ধানে জানাযায় রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায়  ছাত্র শিবিরের আঞ্চলিক নেতা নুরুজ্জামান লিটন ও তার ভাই নুরুল দীর্ঘ সময় দুটি ফ্লাটে অবস্থান করছেন।

লিটনের ভাই নুরুল দুর্গাপুরের একটি বেসরকারি কলেজে চাকরির সাইনবোর্ড ও ব্যবসার উছিলায় মাঝে মধ্যেই দুর্গাপুরে অবস্থান করেন। নুরুল একটি এন জিও এর পরিচালক ও দাবি করেন। ২৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পদ্মা আবাসিকের সেই বাড়িতে লিটনকে আটক করতে হানাদেন রাজশাহী মহানগর ডিবির একটি দল। সেখানে লিটনের স্ত্রী সন্তানের দেখা মিললেও নাশকতার পরিকল্পনাকারি লিটনের সন্ধান মিলেনি ডিবি পুলিশের হাতে।

একই সাথে তার ভাই নুরুলের ফ্লাটেও তল্লাশী চালায় ডিবি পুলিশ সেখানে নুরুলকে পাওয়া যায়নি। পুলিশ জানায় এই বিল্ডিংয়ে জামাত শিবিরের একাধিক পরিবার রয়েছে যাদের  নিয়ন্ত্রণ করেন লিটন ও তার ভাই নুরুল। ফ্লাটের দায়িত্বরত পাহারাদার জানান তিনদিন পুর্বে লিটনকে একবার দেখা গিয়েছে। তিনি বলেন হটাৎ এসেই আবার হারিয়ে যান। তার ভাই নুরুল মাঝে মধ্যে আসে তিনিও নাকি দুর্গাপুরে থাকেন। লিটনের স্ত্রী জানান তার স্বামী দীর্ঘ ৩ বছর বাসায় নেই। তিনি কোথায় থাকেন তিনি অবগত নয়। লিটনের স্ত্রীর ভাই রেল পশ্চিমে কর্মরত মনির জানান ৫ দিন আগে তিনি দেখেছেন তার দুলাভাই  লিটনকে। তবে লিটনের কোটি টাকা মুল্যের দুটি গাড়ি সেই ফ্লাটে নেই রয়েছে রহস্যময়ী ব্যাটারি চালিত স্কুটি। সেই স্কুটিতে মাঝে মধ্যে ছদ্দ বেশে লিটনকে দেখা যেত। একই স্কুটি ব্যবহার করেন রেলের সেই মনির।

সুত্র বলছে, ছাত্র শিবিরের নানা পরিকল্পনার সংবাদ লেনদেন করে থাকেন এই মনির। দেশ বিরোধী লিটনের হয়ে অনেক জায়গায় দেখা গেছে এই মনিরকে। প্রশাসনের একটি সুত্র বলছে লিটন উত্তর অঞ্চলের ছাত্র শিবিরের বড় ধরনের মাস্টার মাইন্ড হয়ে পরিকল্পনা করে থাকেন।অপর একটি সুত্র  বলছে  সম্প্রতি সময়ে কোটা আন্দোলনের সাথে যোগ হয়ে রাজশাহী অঞ্চল জুড়ে নাশকতা, রাবির বঙ্গবন্ধু  হলে আগুন তান্ডব সব কিছুর মাস্টার মাইন্ড এই নুরুজ্জামান লিটন। এমন দেশ বিরোধী ব্যক্তি আইনের আওতায় এলে বেরিয়ে আসবে  সব রহস্যময়ী তথ্য। তবে তার গন্তব্য নিশ্চিত করতে প্রশাসনের একাধিক সংস্থা কাজ করছেন এমন তথ্য নিশ্চিত করেছে একটি সুত্র। লিটন আইনের আওতায় এলে অবৈধ অস্ত্র সহ বেরিয়ে আসবে সরকারের বিরুদ্ধে নানা পরিকল্পনা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button