রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহী হাসপাতালে করোনা ইউনিটে মৃত্যু ২১
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২১ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮ টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী বলেন, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ১৪ জন এবং নেগেটিভ হয়ে ২জন মারা গেছেন। মারা যাওয়া ২১ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ১ জন, পাবনার ৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন এবং নওগাঁর ৪ জন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন। বর্তমানে হাসপাতালে ৫১৩ টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৮০ জন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতাল থেকে করোনা ও উপসর্গ নিয়ে ছুটি হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।





