রাজশাহীরাজশাহী সংবাদ
আরএমপি পুলিশের অভিযানে গ্রেফতার ১২
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল (৯ জুন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন অপরাধে ১২ জনকে আটক করেছে।
জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৩ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ গ্রেফতার করা হয়।
এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন ও ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে আরএমপি পুলিশ ।





