রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহী লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে আহ্বান পুলিশ কমিশনারের

মোছাঃ শিরিন সুলতানা মেঘলাঃ

সর্বাত্বক এই লকডাউন বাস্তবায়নে রাজশাহী মহানগরবাসীকে আহ্বান জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক ।

সেই সাথে তিনি সমাজের অসহায় দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। আজ শুক্রবার বেলা ২ টায় করোনা ভাইরাসের সংক্রমন রোধকল্পে সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্বক লকডাউনে বিধি নিষেধ বাস্তবায়নে রাজশাহী নগরীর সাহেব বাজার কাঁচা বাজার পরিদর্শনকালে এ অনুরোধ জানান।

এ সময় তিনি সাহেব বাজার এলাকা ঘুরে দেখেন পরবর্তীতে তিনি আরএমপির অপারেশনাল মনিটরিং সেন্টারে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (বোয়ালিয়া), মোঃ তৌহিদুল আরিফ, সহকারী পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম) উৎপল কুমার চৌধুরী সহ অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন পিপিএম।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button