রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহী গোয়েন্দা পুলিশের অভিযানে ১৩ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক:

জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পরপরই বলেছিলেন রাজশাহী মহানগরীকে নিরপাত্তার চাদরে ঢেকে ফেলা হবে। মহানগরীতে কোন অপরাধ থাকবে না। পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিটি ইউনিট। 

 
সেই লক্ষে আজ ২৪ এপ্রিল ২০২১ (২৩ এপ্রিল দিনগত রাত) ১২.৪৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার  মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মার্কেটের ২য় তলা হতে জুয়া খেলা অবস্থায় ১৩ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করে। 


আটককৃতরা হলো মোঃ তারেক (৩০), ইকবাল আহমেদ (৩০), মোঃ সেলিম উজ্জামান (৫০), মোঃ রফিকুল ইসলাম (৪২), মোঃ সাইদ আলী (৩০), মোঃ শামীম উদ্দিন (৩২), মোঃ জাকির হোসেন (৩৩), মোঃ এনামুল হক মিন্টু (৪১), মোঃ সাব্বির (২৭), মোঃ মনিরুল ইসলাম (৩১), শ্রী বাপ্পি কুন্ডু (২৮), মোঃ জহুরুল ইসলাম উজ্জল (৪০), মোঃ হাবিবুর রহমান (৩২)।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button