গোদাগাড়ীরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে ছেলে ইউপি চেয়ারম্যান বাবা হেরোইনসহ আটক

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ ইউপি চেয়ারম্যান সোহেল রানার বাবাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত মজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বাবা।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চলানো হয়। এ সময় তার বাড়ি থেকে পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে এবং তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মজিবুর ও তার ছেলে সোহেলের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button