রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীর পদ্মায় পাওয়া গেল ভাসমান যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদকঃ

শুক্রবার (১ এপ্রিল) রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তার আনুমানিক বয়স ৩৫ বছর।

এ তথ্য নিশ্চিত করে নৌ পুলিশের রাজশাহী মহানগর ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, আমরা প্রাথমিকভাবে ধারনা করছি, অজ্ঞাত এই ব্যক্তির ৫ থেকে ৬ দিন আগে মৃত্যু হয়েছে। লাশ দূর থেকে পানিতে ভেসে এসেছে।

লাশের শরীরে জখম আছে। তা দেখে ধারণা করা হচ্ছে যে ওই ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। নিহত ব্যক্তির পরনে গাঢ় নীল রঙের পাঞ্জাবি, ভেতরে সাদা স্যান্ডো গেঞ্জি এবং কাল রঙের প্যান্ট ছিল। মুখে আছে দাঁড়ি।

এই বিষয়ে জানতে চাইলে, ওবায়দুল হক আরও জানান, স্থানীয়রা খবর দিলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এখন নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে রাজশাহী নগরীর মতিহার থানায় একটি মামলা হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button