রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে ৫০ বোতল ফেন্সিডিল-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি মো: মোস্তাক (২৭) রাজশাহী জেলার বাঘা থানার খাগরবাড়িয়া মধ্যপাড়ার মো: আকতার হোসেনের ছেলে। সে বর্তমানে রাজশাহীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২১শে মে বিকেল ৩:৩০মিনিটে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাইফউদ্দীন শাহীনের সার্বিক তত্ত্বাবধানে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল হকের নেতৃত্বে এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুক ও তার  টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলো।

এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রামে আসামি মোস্তাকের বাড়িতে ফেন্সিডিল রয়েছে।উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানা পুলিশের ঐ টিম বিকেল ৩:৪৫মিনিটে চন্দ্রিমা থানার ছোটবনগ্রামে অভিযান পরিচালনা করে আসামি মোস্তাকে তার বাড়ি হতে আটক করে।

এ সময় আসামির কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে।জিজ্ঞাসাবাদে আসামি মোস্তাক বলেন,  সে রাজশাহীর বিভিন্ন স্থানে ফেন্সিডিল বিক্রি করে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রজু হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button