চারঘাটরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে সাপের কামড়ে অন্তঃসত্ত্বার নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর চারঘাটে নিজ বাড়িতে রান্না ঘর পরিষ্কার করতে গিয়ে সাপের কামড়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (১২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বালুদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ওই গৃহবধূর নাম সাগরী বেগম (৩৮)। তিনি ওই গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। মৃত সাগরী বেগমের ভাতিজা সজীব ইসলাম জানান, সকাল ৯টার দিকে সাগরী বেগম তার রান্না ঘর পরিষ্কার করছিলেন।

এ সময় সাগরী বেগমকে বিষধর সাপে কামড় দেয়। পরে তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াদ ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।মৃত সাগরী বেগম পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এ ব্যাপারে শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সাগরী নামের এক গৃহবধূর নিজ বাড়িতে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো সম্ভব হয়নি সাগরী বেগমকে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button