পুঠিয়ারাজশাহীরাজশাহী সংবাদ

পুঠিয়ায় শিশুর মরদেহ উদ্ধার

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় ডোবার পানি থেকে সাব্বির হোসেন (৮) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু সাব্বির পুঠিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের পালোপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে পালোপাড়া ঈদগাহ মাঠের পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ১ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর কামাল হোসেন বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিশু সন্ধ্যার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে পরিবারের লোকজন ডোবা থেকে মরদেহ উদ্ধার করে আজ মঙ্গলবার সকালে জানাযা শেষে গোরস্থানে দাফন করা হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button