রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে আটক ১২

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত (২ জুন) ২৪ ঘণ্টার মাদক বিরোধী অভিযানে ১২ জনকে আটক করেছে।

জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, চন্দ্রিমা থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ গ্রেফতার করা হয়। 

এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২৭.৩ গ্রাম হেরোইন ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button