রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার-১০
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত (১৯ মে) ২৪ ঘণ্টার মাদক বিরোধী অভিযানে ১০ জনকে আটক করেছে।
জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১১.৫০ গ্রাম হেরোইন, ৪০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।





