রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহীতে মাদকদ্রব্য উদ্ধার সহ গ্রেফতার ২০
স্টাফ রিপোর্টারঃ
গত ১ দিনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৬ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ২ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৯ জন মাদকদ্রব্য সহ অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১ কেজি ৬০ গ্রাম গাঁজা, ৩৩ গ্রাম হেরোইন, ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।



