রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর নওদাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। আজ সোমবার সকালে জিল্লুর রহমান নামের ঐ যুবক মোটরসাইকেল নিয়ে নগরীতে যাওয়ার সময় বাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। নিহত জিল্লুর রহমানের বাড়ি জেলার বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে।

শাহ মুখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রাজশাহী নগরীতে আসছিলেন জিল্লু। পথে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মোটরসাইকেলকে ধাক্কা দেয়া বাস সনাক্ত করতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button