সংবাদ সারাদেশসারাদেশ
হবিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রীর মর্মান্তিক মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব।
তিনি জানান, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন এলাকায় বলে জানা গেছে। কিন্তু তারা মৌলভীবাজারে থাকেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশাটিকে চাপা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই জন যাত্রী মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ।





