রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ১৬

গতকাল (১৪ মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন অপরাধে ১৬ জনকে আটক করেছে।

জানা গেছে রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, কাটাখালী থানা-৩ জন, শাহমখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-২ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়। 

এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২৫৫ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button