রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ১৫

নিজস্ব প্রতিবেদকঃ

গত (৩রা মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহীর থানা এবং ডিবি পুলিশ রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানার ৩ জন, রাজপাড়া থানার ২ জন, চন্দ্রিমা থানার ২ জন, মতিহার থানার ৩ জন, কাটাখালী থানার ৩ জন, পবা থানার ১ জন এবং দামকুড়া থানার ১ জনকে আটক করে। এর মধ্যে ওয়ারেন্টভূক্ত আসামি ৭ জন, মাদকদ্রব্যসহ ৪ জন এবং অন্যান্য অপরাধে ৪ জনকে আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত থেকে মোট ১৫ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা এবং ৪ লিটার চোলাইমদ উদ্ধার হয়। আটককৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button