রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে থিম ওমর প্লাজার ম্যানহোল থেকে এক যুবকের লাশ উদ্ধার

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন থিম ওমর প্লাজার ম্যানহোল থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম নয়নাল উদ্দিন। তিনি কাটাখালীর শ্যামপুরের বাসিন্দা। পুলিশের ধারণা, কয়েক দিন আগে তাকে হত্যা করে লাশটি এখানে ফেলে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর থিম ওমর প্লাজার ম্যানহোল থেকে এই লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের আনুমানিক বয়স ৩৫ হবে বলে জানান পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবীর বলেন, সকালে এই এলাকায় তীব্র গন্ধ পেলে আমাদের জানায় নিরাপত্তা কর্মীরা। গন্ধের অনুসন্ধান করতে গিয়ে থিম ওমর প্লাজার ম্যানহোলে লাশটি পাওয়া যায়। চেহারাতেও কিছু বোঝা যাচ্ছে না। পরনে নীল রঙের জিন্স প্যান্ট এবং গায়ে সাদা রঙের পাঞ্জাবি পায়ে ছিল জুতা।

তিনি আরো বলেন, লাশটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কয়েক দিন আগে তাকে হত্যা করে ম্যানহলে ফেলে গেছে। তবে লাশটির পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও পিবিআইয়ের সদস্যরা উপস্থিত আছেন। এখান থেকে লাশটি রাজশাহী মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো হবে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button