সংবাদ সারাদেশ

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার ( ২৭মার্চ ) বেলা ১১টা ৩৯ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।এর আগে, এদিন সকাল সাড়ে ১১টার দিকে নরেন্দ্র মোদি সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন।পরে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন নরেন্দ্র মোদি। তিনিই প্রথম বিদেশি সরকারপ্রধান, যিনি টুঙ্গিপাড়া সফর করছেন।এর আগে শনিবার সকালে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিয়ে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন ভারতের প্রধানমন্ত্রী।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button