রাজশাহীতে জাতীয় পার্টির গণতন্ত্র ও বিজয় দিবস পালিত
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীতে জাতীয় পার্টির গণতন্ত্র ও বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গল বার সন্ধ্যা ৬ টার সময় রাজশাহী মহানগর ও জেলার উদ্দেগে মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে এই দিবসটি পালিত হয় ।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পাটির ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম শপন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সদস্য সচিব জাতীয় পার্টির প্রান প্রিয় ব্যক্তিত্ব ড. আবু ইউসুফ সেলিম। এ সময় সভাপতিত্ব করেন এ্যাডঃ অশোক রাজ যুগ্ন আহবায়ক জেলা জাতীয় পার্টি।
উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান , এ এস কে তুষার, মুনছুর রহমান , মশিউর রহমান, মিনারুল ইসলাম কালু, ফরমান আলি, মোঃ তোহিদুল ইসলাম, আব্দুস সালাম, মাইনুল ইসলাম, এসারুল ইসলাম, আনোয়ার হোসেন দিপক, সাইফুল ইসলাম খোকন, জাহিদ রশন ঈশান, এই দিবসের সকল কার্যক্রম পরিচালনা করেন মোঃ ইকবাল হোসেন সদস্য সচিব জেলা জাতীয় পার্টি আহবায়ক কমিটি রাজশাহী জেলা শাখা।





