রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসারাদেশ

অবশেষে শুরু হলো রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক।

অবশেষে ৯ ঘন্টা পর শুরু হলো রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ । রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্দা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ স্টেশনে লাইনচ্যুত হয়েছে।এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছিল।

গতকাল ১২ সেপ্টেম্বর সোমবার রাত পৌনে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।

এই ঘটনার ব্যাপারে জানতে চাইলে, পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, বাংলাবান্দা ট্রেনটি রাত সাড়ে ৯টায় রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যায়। সরদহ স্টেশনের ১ নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনটির শেষ বগি লাইনচ্যুত হয়ে ২ নম্বর লাইনের উপরে উঠে গেছে। ফলে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় ।

পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী এসে সারা রাত ধরে কাজ করে লাইন ক্লিয়ার করলে ট্রেন চলাচল শুরু হয়। লাইন ক্লিয়ার হওয়ায় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস সকালে ছেড়ে যায়। আর রাতে আটকে পড়া চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে পৌঁছেছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button