রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে কোরবানির পশু নিয়ে ব্যস্ত সময় পার করছেন খামারিরা

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর খামারিরা। এ বছর রাজশাহীতে কোরবানি যোগ্য ৪ লাখ ৬৬ হাজার ১৯৬টি পশু প্রস্তুত করা হয়েছে। এই পশু গুলো মানুষের বাসা বাড়ি ছাড়াও খামারে লালন পালন করা হচ্ছে কোরবানিতে বিক্রির আশায়। তবে পশু খাদ্যের মূল্য বেশি হওয়ার প্রভাব পড়বে কোরবানির হাটে।

জানা গেছে, কোরবানিকে কেন্দ্র করে পশুর মালিক, ব্যবসায়ী ও কোরবানি দাতাদের মধ্যে হিসেব-নিকাশ শুরু হয়ে গেছে। সাপ্তাহিক হাট, পাড়া-মহল্লায় গরু ব্যবসায়ীদের আনাগোনাও বেড়েছে। শুধু তাই নয়, একটু কম দামের আশায় আগে থেকে অনেকেই পশুর বায়না করে রাখছেন। তবে ক্রেতা ও বিক্রেতাদের দাবি-পশু খাদ্যের দামের  প্রভাব পড়বে গরুর হাটে।

রাজশাহী প্রাণিসম্পদ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, রাজশাহীতে এ বছর কোরবানির জন্য পশু প্রস্তুত রয়েছে ৪ লাখ ৬৬ হাজার ১৯৬টি। এর মধ্যে গরু রয়েছে ৮৩ হাজার ৩৬৫টি, মহিষ রয়েছে ৩ হাজার ৭৬৯টি ও ছাগল রয়েছে ৩ লাখ ৪২ হাজার ৭৫৩টি। তবে সংশ্লিষ্টদের দাবি, প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় চাহিদার তুলনায় পশু বেশি রয়েছে।

রাজশাহী হরিয়ানের শাহী অর্গানিক এগ্রোর মালিক জাহিদ হাসান বলেন, এবার কোরবানির পশুর দাম চড়া হতে পারে। কারণ উৎপাদন খরচ বেশি হয়েছে। উৎপাদন খরচ বৃদ্ধির কারণে পশু পালনকারীদের লাভের পরিমাণ কমার শঙ্কা রয়েছে। তারপরেও কেউ তো আর লোকসান দিয়ে পশু বিক্রি করবে না। কোরবানির হাট এখনও শুরু হয়নি। এখন পশু কম দামে পাওয়া গেলেও কোরবানির আগে তারা প্রত্যাশা অনুযায়ী দামের আশা করছেন।

রনহাট হরিয়ানের শাহী অর্গানিক এগ্রো খামারে এবার ২০টি কোরবানি উপযোগী গরু রয়েছে। এই গরু গুলো খামারের মালিক জাহিদ দীর্ঘদিন ধরে লালন-পালন করছেন, গরু গুলোর দাম প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা হতে পারে।

খামারি জাহিদ হাসান দুঃখ প্রকাশ করে বলেন, গত বছরের তুলনায় এবার অনেক কম গরু কোরবানির ঈদের জন্য প্রস্তুত করেছি , কারন গত বছর কোরবানির ঈদে আমার অনেক গুলো গরু বিক্রি করতে পারিনাই তাতে আমার অনেক টাকা লচ হয়েছিল, এবার অন্তত ১৫ দিন আগে থেকে গরু গুলো বিক্রির চেষ্টা করব। যদি না হয় কোরবানির এক সপ্তাহ আগে গরু গুলো হাটে তুলব। আশা করছি, এবার ঈদে ভালো দাম পাব।

রাজশাহী সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান বলেন, সপ্তাহে রোববার ও বুধবার সিটি হাট বসে। কোরবানির হাট শুরু হতে দেরি আছে। তবে কোরবানির পশু কেমন হাটে উঠছে বলা সম্ভব নয়।  হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি বেড়েছে। ঈদের ১০ থেকে ১৫ আগে জমে উঠবে।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আখতার হোসেন জানান, রাজশাহীতে বিগত বছরের তুলনায় এবারও পশু উদ্বৃত্ত থাকবে। যেহেতু উৎপাদন খরচ বেশি, সেহেতু এবার কোরবানির পশুর দামও কিছুটা বেশি হতে পারে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button