রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে শিবিরের গোপন বৈঠক, আটক ২

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মহানগরীতে সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করার সময় শিবিরের ২ কর্মীকে আটক করেছে আরএমপির বোয়ালিয়া মডেল থানা পুলিশ এবং প্রায় অর্ধশতাধিক শিবির কর্মী পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান হতে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া ৩ টি মোটরসাইকেল, ২ টি ল্যাপটপ, ৯টি মোবাইল, দেশীয় অস্ত্রশস্ত্র, হাসুয়া ও বিভিন্ন জিহাদী বইপত্র উদ্ধার হয়।

আটককৃতরা হলো রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ললিতাহার গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে মোঃ আল আমিন (২৪) ও বোয়ালিয়া মডেল থানার দেবিসিংপাড়া আম বাগানের মৃত মতিউর রহমানের ছেলে মোঃ বখতিয়ার আবির (১৯)।

ঘটনা সূত্রে জানা গেছে, গতকাল ৩১ আগষ্ট রাত ৮. ১৫ মিনিটে বোয়ালিয়া মডেল থানার এসআই ইফতেখার মোহাম্মদ আল আমিন ও তার টিম থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোয়ালিয়া থানার দেবিসিংপাড়া আমবাগান এলাকায় একটি বাড়ীর ভিতরে জামায়াত শিবিরের কতিপয় সদস্য সরকার বিরোধী ষড়যন্ত্রের প্রস্তুতিমূলক গোপন বৈঠক করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম ৮.৩০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী মোঃ আল আমিন (২৪) ও মোঃ বখতিয়ার আবির (১৯) কে আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা সহ পলাতক শিবির কর্মীরা ঘটনাস্থলে সরকার বিরোধী ষড়যন্ত্রের গোপন বৈঠকসহ কর্মীদের উদ্বুদ্ধ করছিলো বলে স্বীকার করে।

পলাতক আসামীদের ধড়ার অভিযান অব্যাহত আছে এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button