মাসিক কল্যাণ-অপরাধ পর্যালোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২০২৩ খ্রিষ্টাব্দের জুন মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দে সকাল ১০:০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে আরএমপি’র কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। উক্ত কল্যাণ সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সদস্যগণদের মধ্য হতে অনেকে তাদের সমস্যা-সহ পুলিশ কমিশনারের নিকট কল্যাণ মূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার মহোদয় প্রস্তাবনা গুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ কমিশনার পুলিশের করনীয় ও বর্জনীয় বিষয় সমূহ যথাযথ ভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
কল্যাণ সভা শেষে সকাল ১১:৩০ টায় আরএমপি সদর দপ্তরে, আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)-এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১৮ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিটের প্রতিনিধিগণ।




