নওগাঁরাজশাহীসংবাদ সারাদেশ

মান্দায় গাঁজাসহ আটক ১

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় এক কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন নামে এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে মান্দা সদর ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে গ্রামপুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। 
আটক আনোয়ার হোসেন নলঘৈর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আতিউর রহমান ও এএসআই আলতাফ হোসেন স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করে। এ সময় তার নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, আটক আনোয়ার হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button