নাটোর

নাটোরের হয়বতপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরে ট্রাক চাপায় আলাল ফকির (৬৫) নামে পথচারী এক বৃদ্ধ নিহত হয়।আজ শুক্রবার সকালে নাটোর -ঢাকা-পাবনা মহাসড়কের হয়বতপুর এলাকায় সড়ক পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটে।নিহত আলাউদ্দিন হয়বতপুর এলাকার মৃত মাসুম ফকিরের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর রেজওয়ানুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে আলাল ফকির হয়বতপুর বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময়  অজ্ঞত এক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর জখম অবস্থায়  স্থানীয়রা তাকে  উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আলাল ফকির মারা যান।
Aa

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button