বাগাতিপাড়ায় রোবটের আঘাতে শিশুর মৃত্যু
মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় আজ শুক্রবার সকাল আটটায় তমালতলা চক হরিরামপুর গ্রামে মহিলা কলেজ গেটে রোবট গাড়ীর ডালার আঘাতে আরাফাত নামের (৮ ) বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
আরাফাত নূরপুর মালঞ্চি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায় যে, মাটি কাটা ভেকু অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য রোবট গাড়িতে উঠানোর সময় গাড়ির ডালার নিচে চাপা পড়ে শিশুটিমারা যায়। চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-বাগাতিপাড়ায় ভর্তি করা হয়। ভর্তি করার আগেই শিশুটি রাস্তায় মধ্যেই মারা যায়।
অধ্যক্ষ মোঃ জুলফিকার আলী বলেন, ভেকু ওঠানোর জন্য ডালা ছেড়ে দেওয়া হলে শিশুটি আচমকা দৌড় দিয়ে যাবার সময় ভেকুর ডালার নিচে চাপা পড়ে শিশুর মারা যায়। সাবেক ইউপি সদস্য মোঃ আজিজুল হাকিম জানান, শিশু মৃতুর ঘটনাটি জানার পর তিনি ঘটনাস্থলে আসেন এবং পর্যবেক্ষণ করে তিনি বলেন ড্রাইভারের অসাবধানতার কারনে শিশুটির মৃত্যু হয়েছে। তিনি আরও জানান এ ঘটনাটি কোন পরিকল্পিত ঘটনা নয় ।
কারণ ছোট্ট একটি বাচ্চার সাথে কারও কোন শত্রুতা থাকতে পারেনা। তবে ড্রাইভাবের অসাবধানতার কারনেই ঘটনাটি ঘটেছে। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর.এম.ও মোঃ ফরিদুজ্জামান জানান ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই শিশুটিকে নিয়ে আসা হয় ।





