রাজশাহীতে শিশুদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
গত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদের উদ্যোগে শিশুদের রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে নগরীর লক্ষীপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী এই প্রতিযোগিতার অংশ গ্রহণ করে। মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ৪টি বিভাগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে মত বিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মনসুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলি আজম সেন্টু, রাজশাহী জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবুল হোসেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ আরো অনেকেই।
উল্লেখ্য, আগামী ২৬ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সেই সাথে সকল অংশ গ্রহণ কারীদের জন্যও থাকবে পুরস্কার।




