রংপুরসংবাদ সারাদেশ

রংপুরে ধর্ষণ মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড

রংপুরের মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাভলু মিয়া ওরফে লয়েট (২৩) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামাল আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ সেপ্টেম্বর দুপুরে ঐ ছাত্রীকে ধর্ষণ করেন উপজেলার জাফরপুর গ্রামের লাভলু মিয়া ওরফে লয়েট। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ৩ সেপ্টেম্বর লয়েটকে আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পর লয়েটকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, লয়েটের মা ও বাবা সাথী নামে ঐ মেয়ের বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার হুমকি সহ গালিগালাজ করতে থাকেন। এমনকি সাথীর নামে নানা রকম কুৎসা রটাতে থাকেন। এক পর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে ঐ বছরের ২৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বিষপান করে সাথী। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাথীর বাবা মনছুর আলী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে লয়েটের বাবা মতিয়ার ও মা লাভলীকে আসামি করে আরো একটি মামলা করেন। যা এখনো বিচারাধীন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) রফিক হাসনাইন বলেন, রায়ে আসামির মৃত্যুদণ্ড দেওয়ায় আমরা সন্তুষ্ট। দ্রুত এ রায় কার্যকরের দাবি জানাই।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button