মোহনপুররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

নিরাপদ দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনীর কঠোর অবস্থান

মোহনপুর প্রতিনিধিঃ

রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় মহামারী করোনা ভাইরাস রোধে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পুলিশের পাশাপাশি নিরলশ পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদশ সেনাবাহিনী।

জানা গেছে, মোহনপুর ও বাগমারা থানার দায়িত্বপ্রাপ্ত একটি টিম এই গুরুকাজ গুলো কঠোর ভাবে পালন করে আসছেন। এখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার লেফটেন্যান্ট মো: আরমানের নেতৃত্বে সেনাবাহিনীর এই দলটি তাঁদের কার্যক্রম পরিচালনা করে আসছেন।

তিনি বলেন, যতদিন না এই মহামারী করোনা ভাইরাস থেকে আমরা ও আমাদের দেশের মানুষ রক্ষা পাবে ততদিন আমরা সরকারের নির্দেশ অনুযায়ী মাঠে থাকবো ,ইনশাআল্লাহ, এবং করোনা রোধে মানুষকে নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য কঠোর দিক নির্দেশনা দিয়ে যাবো।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button